এখনও অনেক পরিবার আছে যারা পারিবারিকভাবে বিয়ে করাটাকেই প্রাধান্য দিয়ে থাকেন। অনেকে মনে করেন যে, অ্যারেঞ্জ ম্যারেজ তাদের পক্ষে কার্যকর হবে না। তবে এমনটাও অনেক সময় হয় যে অ্যারেঞ্জ ম্যারেজ এ আপনি আপনার আসল সঙ্গীকে খুঁজে পেলেন, ঠিক যেরকমটা আপনি চাইছিলেন।
পারিবারিক ও সামাজিক স্বীকৃতি
সাধারণত পিতা-মাতারা তাদের সন্তানের পছন্দ-অপছন্দ, ভাললাগা- মন্দলাগা সবকিছু সম্পর্কে খুব ভালো করেই জানেন। তাই পারিবারিকভাবে বিয়ের ক্ষেত্রে পিতা-মাতারা তাদের সন্তানের জন্য পছন্দসই সেরা জীবনসঙ্গীর সন্ধান
করতে পারেন। অ্যারেঞ্জ ম্যারেজ বা পারিবারিক বিয়ের ক্ষেত্রে দুটি পরিবার এবং পারিবারিক সকল কিছু দেখেই বিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। এতে পরস্পরের পরিবারের সব সদস্যের সঙ্গে আলাদা একটা সম্পর্ক গড়ে ওঠে। এই বিয়ের ফলে দুটো পরিবারের মানুষ একসঙ্গে তাঁদের আবেগ অনুভূতি সুখ দুঃখ ভাগ করে নেন। ফলে পাত্র-পাত্রী এবং দুটি পরিবারের একে অপরের সাথে মানিয়ে নিতে খুব বেশি কষ্ট হয় না। অ্যারেঞ্জ ম্যারেজ এ সম্পর্ক গভীর এবং দীর্ঘস্থায়ী হয় প্রেমের বিয়ের চাইতেও।
তাছাড়া পাত্র-পাত্রীর মধ্যে যদি কখনও কোনও সমস্যা হয় তাহলে দুটি পরিবারই এগিয়ে আসে সেই সমস্যার সমাধানে। অ্যারেঞ্জ ম্যারেজ এ পরিবারের পাশাপাশি সমাজও যেকোন প্রয়োজনে পাশে এসে দাঁড়ায়।
অ্যারেঞ্জ ম্যারেজ এ পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্মান
পারিবারিক বিয়েতে পাত্র-পাত্রী দুটি ভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে আসেন। এখানে স্বাভাবিকভাবেই পাত্র-পাত্রী একে অপরের প্রতি নিজেদের শ্রদ্ধা ও সম্মান বজায় রেখে চলার চেষ্টা করেন। কারণ এখানে শুধু দুজনের মান-সম্মান নয় বরং দুটি পরিবারের প্রত্যেক সদস্যের কথা চিন্তা করতে হয়। পারিবারিক ভাবে বিয়ে হলে পরিবারের সদস্যগণ খুব স্বাভাবিকভাবেই পরিবারের নতুন সদস্যকে মানিয়ে নিতে সাহায্য করেন। এতে সকলের মধ্যে সুন্দর সম্পর্ক বজায় থাকে। লাভ ম্যারেজে সম্মান ও শ্রদ্ধাবোধ থাকলেও কোনো না কোনোভাবে ঝামেলা তৈরি হয়ে গেলে দুজনের মনোমালিন্য অনেকাংশেই দুজনের সম্পর্কে বিরূপ ধারণার জন্ম দেয় ও সম্পর্কে চির ধরতে থাকে।
অ্যারেঞ্জ ম্যারেজ দীর্ঘস্থায়ী হয়
পারিবারিক বিয়েতে ছেলে-মেয়ে পরস্পরের সঙ্গে বিয়ের আগে খুব কমই পরিচিত থাকেন। বিয়ের পর যতদিন যেতে থাকে তারা আস্তে আস্তে একে অপরকে চিনতে পারেন। এতে সঙ্গীকে রোজ নতুন ভাবে জানা যায়। এবং নতুন কিছু খুঁজে পাওয়া তৈরি করে আনন্দের মুহূর্ত। আপনার জীবনে যদি কোনও ভয়ঙ্কর অতীতও থাকে, তাহলে তা আপনার বিবাহিত জীবনে তেমন প্রভাব ফেলতে পারে না। অ্যারেঞ্জ ম্যারেজে আপনি নতুন জীবন শুরু করতে পারেন।
লাভ ম্যারেজ এ একে পরস্পরের প্রতি আশা-ভরসা বেশি থাকে যা পূরণ না হলে অনেক সময় মান অভিমান পর্ব অনেকটা দূর গড়ায়। অনেক সময় প্রেমিক-প্রেমিকা ভাবেন প্রেম করার পরও সে কেন তার সমস্যা বুঝতে পারছে না বা এখনো এতো ছাড় কেন দিতে হবে। আর এতেই সমস্যা শুরু হয়। সেদিক থেকে চিন্তা করলে অ্যারেঞ্জ ম্যারেজ দীর্ঘস্থায়ী হয়।
অ্যারেঞ্জ ম্যারেজ এ যে বিষয়গুলো এড়িয়ে চলবেন
১. অ্যারেঞ্জ ম্যারেজ এ আপনার অতীতের সম্পর্কের কথা প্রথম সাক্ষাতেই বলবেন না। এতে অনেক সময় হিতে বিপরীত হতে পারে। আবার আপনি বিয়ে নিয়ে কী ধরনের স্বপ্ন দেখেন, তা সঙ্গীর সাথে আলাপ করে নেবেন শুরুতেই। আপনি ধুমধাম করে বিয়ে নাকি সিম্পল বিয়ে চান সেটা প্রথম থেকেই শেয়ার করবেন।
২. বিয়ের পর কটা বাচ্চা চান বা না চান সেটা আগে থেকেই আলোচনা করে নেয়া ভালো। আবার বাবা-মায়ের সাথে থাকতে চান কি চান না এটা আলোচনা না করাই ভালো। অর্থাৎ হাবভাবে বুঝিয়ে দিন আপনার ভবিষ্যত পরিকল্পনাটা কী?
৩. আপনার মধ্যে কোনো খারাপ অভ্যাস থাকলে হবু স্ত্রী বা স্বামীকে অবশ্যই বলতে হবে। এবং এই প্রসঙ্গে তার মনোভাব বা দৃষ্টিভঙ্গি কী সেটা বোঝার চেষ্টা করুন। তবে প্রথম সাক্ষাতেই ভার্জিনিটি নিয়ে আলোচনা না করাই ভালো। এতে হিতে বিপরীত হতে পারে।